আলীকদমে বুদ্ধ মূর্তি ভাংচুর,মারাইংতং জাদী রক্ষায় মানববন্ধন
লামা-আলীকদম(বান্দরবান)প্রতিনিধি-বান্দরবানের আলীকদমে মারাইংতং জাদী পাহাড়ে জমি দখল করে বাণিজ্যিকীকরণের অপচেষ্টা এবং বুদ্ধ মূর্তি ভাংচুরের ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৫শে মে)দুপুরে দুই শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রেরন করেন।
স্মারকলিপিতে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা অভিযোগ করেন, লামা উপজেলার শিক্ষক উথোয়াই মার্মা জয় ও ব্যবসায়ী অক্সাস মামুন সাঙ্গু মৌজার হেডম্যানকে প্রভাবিত করে মারাইংতং জাদীর জমি দখল করে সেখানে বাণিজ্যিক রিসোর্ট তৈরির চেষ্টা করছেন। এর ফলস্বরূপ, জাদীর পবিত্রতা নষ্টের পাশাপাশি গত ২১শে মে একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে, যা স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
স্মারকলিপিতে এই ঘটনার প্রেক্ষিতে বেশ কিছু আইনি বিষয় তুলে ধরা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ অনুযায়ী প্রথা বহির্ভূত ভূমি দখলের চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে, যা আইনত দণ্ডনীয়। এছাড়াও, পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি, ১৯০০ অনুযায়ী হেডম্যানের দায়িত্ব রাজস্ব আদায় ও প্রশাসনিক কাজ দেখাশোনা করা, ব্যক্তিগতভাবে সরকারি বা ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের অধিকার তার নেই বলে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশের দণ্ডবিধি,১৮৬০ এর ৪৪৭ ধারা অনুযায়ী অনধিকার প্রবেশ এবং উপাসনালয়ে হামলার বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মানববন্ধন ও স্মারকলিপিতে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে নিম্নলিখিত আইনি পদক্ষেপ সহ অন্যান্য দাবি জানান।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































